সব্যসাচী দত্তের শাসকদলে ফেরার গুঞ্জন শুরু হতেই মুখ খুললেন সুজিত বসু
দি নিউজ লায়ন; মুকুল রায়ের তণমূলে প্রত্যাবর্তনের পর সব্যসাচী দত্তেরও শাসকদলে ফেরার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই গুঞ্জনের মাঝেই মুখ খুললেন সুজিত বসু। সূত্রের খবর, সব্যসাচীর দত্তের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছেন সুজিত বসু। ঘনিষ্ঠদের কাছে সব্যসাচীকে দলে ফেরানো প্রসঙ্গে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি।
এই বিষয়ে দল তাঁর মতামত নিলে, শীর্ষ নেতৃত্বকেও একই কথা বলবেন বলে জানিয়েছেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে সব্যসাচীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বিধাননগরের বিধায়ক। তিনি নাকি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের ক্ষতি করার সব রকমের চেষ্টা করেছেন সব্যসাচী দত্ত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাও করেছেন তিনি। ফলে তাঁকে দলে ফেরানো ঠিক হবে না। এতে তাঁর আপত্তি রয়েছে।

Post a Comment